ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর সাপাহার আম বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার লক্ষিপুর এলাকায় গহিন আমের বাগান থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

লোক মুখে খবর পেয়ে সোমবার (৬ অক্টোবর) বেলা ২টা ৩০মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর দরগা তলা পুকুর পাড়ে ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে নিঝুম গহিন বাগানের মধ্যে পেট কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বাগান হতে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী বিষয়টি স্থানীয় থানায় খরব দেয়। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট কাটা নাড়ী ভুড়ি বেরিয়ে থাকা অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি।

এব্যাপারে সাপাহার থানার ওসি (তদন্ত)  আলিফ উদ্দীন জানান এখনও মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া থানায় মামলা দয়েরের প্রস্ততি চলছে।

ট্যাগস

নওগাঁর সাপাহার আম বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫