ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে খেলনা পিস্তল, রামদা, ওয়াকিটকিসহ আটক ৪

যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ার সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সোহাগের খামার থেকে ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চার যুবককে আটক করা হয়।

অভিযানকালে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিভ জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়্যারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইট উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। তারা চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় দীর্ঘ দিন ধরে জড়িত থাকতে পারে।”

ট্যাগস

সর্বাধিক পঠিত

যশোরে খেলনা পিস্তল, রামদা, ওয়াকিটকিসহ আটক ৪

আপডেট সময় ১১:২২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ার সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সোহাগের খামার থেকে ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চার যুবককে আটক করা হয়।

অভিযানকালে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিভ জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়্যারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইট উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। তারা চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় দীর্ঘ দিন ধরে জড়িত থাকতে পারে।”

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481