ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৪০) নামে এক হাজতি মারা গেছেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রিপনকে সদর হাসপাতালে ভর্তি করে জেল পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

মৃত মিলন হোসেন জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল মালিথার ছেলে। তিনি ২ শিশু সন্তানের জনক ছিলেন।

নিহতের পিতা বিল্লাল হোসেন জানান, গত ২৮ আগস্ট সকাল ১০টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় আমার ছেলে গত ৪ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে আটক রাখার আদেশ দেন। সেই থেকে আমার ছেলে জেলা কারাগারে আটক ছিল।

তিনি আরো জানান, আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে জেল পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানায়, আমার ছেলে অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপনারা আসুন। সংবাদ পেয়ে আমরা ভোর ৫টার দিকে হাসপাতালে পৌঁছে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফকর উদ্দিন জানান, সোমবার রাত ৩টার দিকে হাজতি মিলন হোসেন শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৪৫ মিনিটে হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক নাসিমুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় মিলন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় ০২:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫