ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মেসির গোল-অ্যাসিস্টে মিয়ামির দারুণ জয়

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 65

লিওনেল মেসির এক গোল ও এক অ্যাসিস্টে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। মঙ্গলবার রাতে এই জয়ের মাধ্যমে মাত্র দুই সপ্তাহ আগে লিগস কাপ ফাইনালে এই সিয়াটলের কাছে হারের কিছুটা হলেও শোধ নিল তারা। সেই ম্যাচে দলটা ৩-০ গোলে হারিয়েছিল মিয়ামিকে।

ম্যাচের শুরুতেই মেসির পায়ের জাদুতে এগিয়ে যায় মিয়ামি। ১২তম মিনিটে তার দারুণ আউটসাইড-ফুট পাসে ফাঁকা জায়গায় বল পান জর্দি আলবা। তিনি সহজেই গোল করে দলকে এগিয়ে দেন।

২৮তম মিনিটে গোলের প্রথম সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের লং বল পেয়ে বাম পায়ে শট নেন তিনি, কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে তিনি গোল পান ৪১তম মিনিটে। আলবার পাস থেকে আলতো ছোঁয়ায় মেসি জালে পাঠান বল। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইন্টার মিয়ামি। রদ্রিগো দে পলের কর্নার থেকে হেডে গোল করেন ইয়ান ফ্রে। ফলে ৩-০ তে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায়।

৬৯তম মিনিটে সিয়াটলের হয়ে একটি গোল শোধ দেন মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস। ৭৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের সুযোগ পান মেসি। কিন্তু গোলরক্ষক স্টেফান ফ্রেই তার শট ঠেকিয়ে দেন।

আগামী শনিবার ইন্টার মিয়ামি মুখোমুখি হবে ডিসি ইউনাইটেডের। অন্যদিকে সিয়াটল রবিবার খেলবে অস্টিন এফসির বিপক্ষে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মেসির গোল-অ্যাসিস্টে মিয়ামির দারুণ জয়

আপডেট সময় ১১:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫