ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

‎ফরিদপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে একজনের দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী ওই টাকা না দিতে পারলে তাদের আরও ছয় মাস জেলের নির্দেশ দেওয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের মো. সজীব শেখ (২৬) ও মো. সোহেল মোল্লা (২৫)। ১০ বছরের সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন- একই গ্রামের ইয়াসিন মোল্লা (২৪)- অপরাধের সময় তার বয়স ১৮ বছরের নিচে ছিল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে ভুক্তভোগী কিশোরী বাইরে টিউবয়েলে গেলে ওই তিনজন তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এর পর তাকে মুখ বেঁধে ফেলে রেখে চলে যান। পরে শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে এক আসামির বাড়ির উঠানে শিশুটিকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ‌

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঘটনার ৩ দিন পর ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫