ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, কাজিপুর উপজেলার চর হতে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসলে আরেকটি নৌকা দিয়ে তাদের ধরে ফেলেন স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।

ওসি রফিকুল ইসলাম জানান, রাতে গরু চুরি করে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে আরেকটি নৌকা নিয়ে তাদের পথ আটকায়। এরপর নৌকার ভেতরেই বেশ কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান তারা। তখন উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যায়। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রয়েছে৷ প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু

আপডেট সময় ১১:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫