ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে চাঁদাবাজির সময় পিস্তলসহ চাঁদাবাজ গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদরে পিস্তল, গুলিসহ এক চাঁদাবাজকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার সায়দাবাদের নির্মীয়মাণ বেসরকারি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মানিক ওরফে কালা মানিক (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক নাজমুল হক জানান, গ্রেপ্তার মানিক দীর্ঘদিন ধরে ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।এ অবস্থায় আজ সোমবার বিকেলে আবারও চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুল হক বলেন, মানিকের বিরুদ্ধে দুটি হত্যা, একটি মাদক ও একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে চাঁদাবাজির সময় পিস্তলসহ চাঁদাবাজ গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫