ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাটগ্রাম সীমান্তে ৭ জনকে পুশইন

পাটগ্রাম সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তের ৮২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

তারা হলেন- খুলনার দৌলতপুর থানার খালিশপুর এলাকার কাওছার আলী, তার স্ত্রী মুন্নি খাতুন, কাওছার আলীর ভাই খুরশিদ, তার স্ত্রী তারা খাতুন, ১২ বছরের মেয়ে রেজিয়া, ছানিয়া ১০ বছরের খাতুন ও ৭ বছরের আমেনা খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলার হোসেনবাদ সীমান্ত দিয়ে ভোরে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ। পরে তারা স্থানীয় একটি মসজিদে অবস্থান নেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে স্থানীয় স্কুলের মাঠে নিয়ে যায়।

সেখানে জিজ্ঞাসাবাদে তারা বলেন, পুশইনের শিকার ৭ জনই খুলনার বাসিন্দা। দীর্ঘদিন আগে ভারতে অবৈধভাবে গিয়েছিলেন। মঙ্গলবার তাদের পুশইন করেছে বিএসএফ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পু-ইনের শিকার হয়ে বিজিবির হাতে আটক সবাই বাংলাদেশি নাগরিক, তারা খুলনার বাসিন্দা। তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাটগ্রাম সীমান্তে ৭ জনকে পুশইন

আপডেট সময় ০৩:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫