ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ (২৮ মে) বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস। পথে তিনি হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।

জাপান সফরকালে তিনি টোকিওতে আয়োজিত ‘নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

আলোচনায় আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময় বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫