ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাকিস্তানে স্কুলবাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে ৩ শিশু সহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুলবাসে নির্মম বিস্ফোরণে তিন শিশু সহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় সারা দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বুধবার (২১ মে) খুজদারের জিরো পয়েন্ট এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনায় অন্তত ৩৫ জন আহত হন।

শিশুদের লক্ষ্য করে এই ধরনের হামলাকে ‘অমানবিক ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। এর পেছনে ভারতের ‘রাষ্ট্রীয় মদদে পরিচালিত সন্ত্রাসবাদী পরিকল্পনা’ রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বুধবার সকালে খুজদারের ব্যস্ত জিরো পয়েন্ট এলাকায় একটি স্কুলবাসে আকস্মিক বিস্ফোরণ ঘটে। বাসটিতে থাকা শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ যাত্রীরা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হন। নিহতদের মধ্যে তিনজন শিশু, একজন শিক্ষক ও একজন চালক রয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ভারত এই হামলার নেপথ্যে থেকে তাদের ব্যর্থ গোয়েন্দা অভিযানগুলোর পর এখন ‘সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতি’তে রূপান্তর করেছে এবং নিরীহ শিশুদের ওপর হামলা চালিয়ে দেশজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

এই হামলার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, চলছে জোরদার তদন্ত। আহতদের দ্রুত চিকিৎসার জন্য খুজদার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলাকে “অমানবিক বর্বরতা” বলে উল্লেখ করে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, যারা শিশুদের লক্ষ্য করে হামলা চালায়, তারা মানুষ নয়— তারা পশুর চেয়েও নিচ। তিনি আরও বলেন, এই হামলা জাতীয় ঐক্য ও মনোবল নষ্ট করতে পারবে না। বরং এ থেকেই পাকিস্তান আরও একতাবদ্ধ হবে, এবং আন্তর্জাতিক মহলে ভারতের আসল রূপ উন্মোচন করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাকিস্তানে স্কুলবাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে ৩ শিশু সহ নিহত ৫

আপডেট সময় ০৫:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫