ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

এ সময় বেশকিছু বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪৫) বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সংঘর্ষে বাগধোনাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম ফলার আঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।

তিনি বলেন, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ওসি আরও বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দুইপক্ষের মাঝখানে অবস্থান করছি। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট সময় ০৩:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫