ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (০৯ জানুয়ারি) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

আসামিরা হল- যশোরের বাগআচড়া এলাকার মোবারক হোসেনের ছেলে সুজন কবীর (২৭) ও একই এলাকার আনসার আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৫ সালের ২১ মে রাতে খানজাহান আলী থানার সিটি টোলপ্লাজার সামনে দিয়ে দ্রুতগতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করছিল। এ সময় পুলিশ গাড়িটির গতিরোধ করে। তাদের আচারণ সন্দেহ হলে গাড়ি তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষভাবে তৈরি করা বাক্সের মধ্য থেকে ২৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ওই দিন রাতেই টিএসআই মো. খায়রুজ্জামান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১৭ আগস্ট এসআই বিপ্লব কান্তি দাস ওই দুইজনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ৭ জন স্বাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫