ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও ৩৮ জন নিহত

ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু সংখ্যক মানুষ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গাজার ভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু রয়েছেন। এছাড়া ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তিনি বলেন, হামলার শিকার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও ৩৮ জন নিহত

আপডেট সময় ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫