ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফরিদপুরে ইজিবাইক চাপায় নিহত-২, আহত ৫

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের চাপায় পারভীন নামে এক গৃহবধূ ও ৪ মাস বয়সী আয়ান নামে এক শিশু নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে বোয়ালমারী-মহম্মদপুর আঞ্চলিক সড়কের উপজেলার ময়না গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৩৮) ও একই গ্রামের নুরুউদ্দীনের ৪ মাস বয়সী ছেলে আয়ান।

জানা যায়, উপজেলার ময়না গ্রামে সড়কের পাশে চার মাস বয়সী নাতি ছেলেকে কোলে নিয়ে বসে ছিলেন জিলু বেগম ও প্রতিবেশী পারভিন বেগম। এসময় মহম্মদপুর থেকে বোয়ালমারী গামী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে যায়। গুরুতর আহত হন জিলু বেগম, তার নাতি আয়ান ও পারভিন বেগম সহ ইজিবাইকে থাকা চার জন।

গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন বেগম মারা যান। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ৪ মাস বয়সী আয়ান মারা যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ইজিবাইক চাপায় একজন নারী ও একজন শিশু নিহত হয়েছে বলে শুনেছি। এছাড়াও দূর্ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফরিদপুরে ইজিবাইক চাপায় নিহত-২, আহত ৫

আপডেট সময় ১২:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫