ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ঢাকার আশুলিয়া থেকে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন (৪৮)-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতার বিল্লাল হোসেন আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুসলেম উদ্দিন কন্ট্রাক্টরের ছেলে। সে আশুলিয়ার ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় ৮টি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকার ত্রাস, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শতকোটি টাকার মালিক হয়েছেন। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি মাদক মামলায় সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার বিল্লালের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় তার নামে দেশের বিভিন্ন থানায় ৮টি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেপ্তার বিল্লাল হোসেনকে আজ দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে জানিয়ে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ বলছে, মাদকমুক্ত সাভার-ধামরাই গড়তে তারা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় ১২:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫