বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সকালে হঠাৎ করে শাহিদা রফিকের ব্লাড প্রেসার একদম কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে জানানো হয়েছিল।
রফিকুল ইসলাম মিয়া নানা শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তবে তার স্ত্রী এতদিন সুস্থ ছিলেন। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা গেলেন।

স্টাফ রিপোটার: 











