ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

টাঙ্গাইল কালিহাতীতে বাস চাপায় অটোচালক সহ নিহত ২

  • প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • 189

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর বাসস্ট্যান্ড এলাকার ১৮নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল হালিম (৩৫) ও গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে রাজ্জাক আকন্দ (৫৪)।

স্থানীয়রা জানান, অটোভ্যান চালক আব্দুল হালিম এক যাত্রী নিয়ে ইব্রাহীবাদ রেল স্টেশন সেতু পূর্ব এলাকা থেকে সল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোকারচর এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালকসহ যাত্রী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।

যমুনা সেতু পূর্ব থানার ওসি তাহেরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করা গেলেও বাসের চালক ও হেলপার পালিয়েছে যায়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

টাঙ্গাইল কালিহাতীতে বাস চাপায় অটোচালক সহ নিহত ২

আপডেট সময় ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫