ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৫

প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেল ভারতীয় সেনার গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় সেনার পাঁচ জওয়ানের। ঘটনাটি ঘটেছে জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ জেলায়। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় আহতও হয়েছেন নয় জন জওয়ান। জঙ্গি হানার আশঙ্কা উড়িয়ে দিয়েছে সেনা।

সেনার মুখপাত্র এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়ে জানান। তিনি বলেন, “ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন গাড়ির চালক। মোট ছ’টি গাড়ির কনভয় ছিল। গাড়িগুলি নীলম হেডকোয়ার্টার থেকে বালনই ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল। সেই সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।“ ওই আধিকারিক আরও জানিয়েছেন, গাড়িটি প্রায় ৩০০ থেকে ৩৫০ ফুট নীচে গড়িয়ে পড়েছিল।

ঘটনাস্থল থেকে পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নয় জন সেনা জওয়ান আহত। এক জনের অবস্থা আশঙ্কাজনক।এই দুর্ঘটনার জঙ্গিহানার আশঙ্কা করছিলেন অনেকেই। তা নস্যাৎ করে দিয়ে সেনা জানিয়েছে, সেনা ছাউনি থেকে মাত্র ১৩০ মিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। যেখা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটির ঠিক ৪০ মিটার দূরেই সেনার অন্য গাড়ি ছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৫

আপডেট সময় ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪