ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

নওগাঁর পোরশায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন যাত্রী। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দ্যেশ্যে যাত্রা করেছিলো ওই বাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরও ৩ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।

বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন। ওসি আরও বলেন, গত ৩ দিন যাবত এ অঞ্চলের সমস্ত এলাকা ও সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

আপডেট সময় ১২:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪