ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

 বগুড়া আজিজুল হক কলেজে কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান (২৬) শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি চলে আসছিল। সন্ধ্যার পর ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা।

কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় অসংখ্য মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে মেহেদীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

 বগুড়া আজিজুল হক কলেজে কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত

আপডেট সময় ০৩:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪