ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গেইলের ৯ বছর অক্ষত রাখা রেকর্ড ভেঙে দিলেন পুরান

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে ১৩৫টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন গেইলের স্বদেশী নিকোলাস পুরান। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন ২৮ বছর বয়সী এ ব্যাটার।

গতকাল সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৯ ছক্কা মেরেছেন পুরান। এখন এক ক্যালেন্ডার ইয়ারে পুরানের মোট ছক্কা ১৩৯টি। যদিও ২০২৪ সাল শেষ হতে এখনো চার মাস বাকি। রেকর্ড ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ আছে পুরানের। চলতি বছর এর মধ্যে মোট ৮টি দলের জার্সি গায়ে জড়িয়েছেন পুরান। ছাড়িয়েছেন গেইলকেও। ওয়েস্ট ইন্ডিজ ও ত্রিনবাগো নাইট রাইডার্সের পাশাপাশি ডারবান সুপার জায়ান্টস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, এমআই এমিরেটস, এমআই নিউইয়র্ক, নর্দার্ন সুপারচার্জারস এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি।

এক বছরে ১০০ এর বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আছে ৮টি। এর মধ্যে ৬টি গেইলের। বাকি দুইটি রাসেল ও পুরানের। ২০১৯ সালে রাসেল মেরেছিলেন ১০১ ছক্কা। আর এই বছর পুরান শুধু ১০০ ছক্কা মারেননি, রেকর্ড ভেঙে দিলেন গেইলেরও।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

গেইলের ৯ বছর অক্ষত রাখা রেকর্ড ভেঙে দিলেন পুরান

আপডেট সময় ১১:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪