ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

তামিমকে সঙ্গে নিয়ে মিরপুর মাঠ ঘুরে দেখলেন ক্রীড়া উপদেষ্টা

 প্রথমে আসেন তামিম ইকবাল। এরপর ক্রীড়া উপেদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও আসেন হোম অব ক্রিকেট মিরপুরে। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবি’র প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এসময় সঙ্গে ছিলেন বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও।

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। এদিকে, হঠাৎ তামিমের বিসিবিতে আসার কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তামিমকে সঙ্গে নিয়ে মিরপুর মাঠ ঘুরে দেখলেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০৬:০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪