ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এক অদ্ভুত নিয়মে আউট হলেন ম্যাথিউজ !

ইনিংসের ২৫তম ওভারের বল করছিলেন সাকিব আল হাসান। তার ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান শ্রীলঙ্কার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ৪১ রানে ফিরে যান লঙ্কান এই ব্যাটার।

এরপর উইকেটে নেমে স্ট্রাইক নেয়ার কথা লঙ্কান মিডল অর্ডার এবং অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের। কিন্তু সম্ভবত ভুল হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন ম্যাথিউজ। যে কারণে তিনি ঠিকমত মাথায় হেলমেট পরিধান করতে পারছিলেন না। বারবার স্ট্রিপ লাগানোর চেষ্টা করছিলেন। এরই মধ্যে নিয়ম অনুযায়ী ২ মিনিট পার হয়ে যায়। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং অন্য ক্রিকেটাররা আম্পায়ারের কাছে আবেদন জানায়, টাইম আউটের।

আম্পায়ারও দেখলেন, সামারাবিক্রমা আউট হওয়ার পর ২ মিনিট পার হয়ে গেছে, কিন্তু নতুন ব্যাটার ম্যাথিউজ স্ট্রাইক নিতে পারেননি। যার পলে ক্রিকেটের একটি নিয়মের এই প্রথম প্রয়োগ ঘটলো কোনো ম্যাচে। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মারিয়ার ইরাসমাস টাইমড আউটের সিদ্ধান্ত দিয়ে আঙ্গুল তুলে দেন। এরপর আম্পায়ারের সঙ্গে ম্যাথিউজকে দেখা যায় কিছুক্ষণ আলোচনা করতে। হয়তো ওই সময় আম্পায়ার ম্যাথিউজকে ক্রিকেটের আইনটি নতুন করে বুঝিয়ে দেন।

ক্রিকেট খেলার আচরণবিধিতেই রয়েছে, ওয়ানডে ক্রিকেটে একজন ব্যাটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে ক্রিজে এসে স্ট্রাইক নিতে হবে। না হলে তাকে টাইমড আউট দিতে পারবেন আম্পায়ার। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দেখলেন, নতুন ব্যাটার ম্যাথিউজ ২ মিনিটের মধ্যে স্ট্রাইক নিতে পারেননি। এ কারণে তিনিও আউটের আবেদন জানান।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার এবং এই ম্যাচে আইসিসির ধারাভাষ্যকার রাসেল আরনল্ড সঙ্গে সঙ্গেই মন্তব্য করলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম টাইমড আউটের ঘটনা ঘটলো। প্রসঙ্গত: ওয়ানডে ক্রিকেটে নতুন ব্যাটারকে স্ট্রাইক নিতে হয় ২ মিনিটের মধ্যে, টেস্টে নিয়মটা তিন মিনিটের এবং টি-টোয়েন্টিতে দেড় মিনিটের মধ্যে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এক অদ্ভুত নিয়মে আউট হলেন ম্যাথিউজ !

আপডেট সময় ০৪:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩