ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কোক স্টুডিও কনসার্টে থাকছেন না জেমস

আগামী ১০ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। এতে গাইবেন কোক স্টুডিও ‘সিজন-২’র সব শিল্পীরা।  কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এবারও এ কনসার্টে গান গাওয়ার কথা শোনা যাচ্ছে নগর বাউল জেমস।কোক স্টুডিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও জেমসের গাওয়ার বিষয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও চলছে আলোচনা।

সংগীতপ্রেমীরা অপেক্ষায় আছেন ১০ নভেম্বরের কনসার্টে জেমসের গান শোনার জন্য। তবে কোক স্টুডিও বাংলা কনসার্টে অংশ নেওয়ার ব্যাপারে কিছুই জানেন না জেমস। বরং সেদিন বরিশালের এক কনসার্টে গাওয়ার জন্য শিডিউল দেওয়া আছে তার। এমনটাই জানালেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি জানান, কোক স্টুডিও কনসার্টে জেমসের অংশ নেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো কথা হয়নি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আগে থেকেই ১০ নভেম্বর বরিশালে কনসার্ট চূড়ান্ত করা ছিল নগরবাউলের। এরপরও কোক স্টুডিওর কনসার্টে জেমসের নাম জড়ানো দেখে অবাক হয়েছেন রবিন ঠাকুর।

এবারের কনসার্টে গান করবেন অর্ণব-সুনিধি, অর্ণব-হামিদা বানু, ইসলাম উদ্দিন পালাকার-প্রীতম, মেঘদল, দলছুট, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায় ও ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাসসহ অনেকে।

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

কোক স্টুডিও কনসার্টে থাকছেন না জেমস

আপডেট সময় ০৫:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩