ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রতি কেজি প্যাকেট চিনি ৯৫ টাকা

চিনির সংকট ও ঊর্ধ্বমূল্যের কারণে সৃষ্ট অস্থিরতার মধ্যেই সরকার নির্ধারিত দামে প্যাকেটজাত চিনি বিক্রির ঘোষণা দিয়েছে দেশের অন্যতম চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ ও দেশবন্ধু গ্রুপ।

এ বিষয়ে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান,বুধবার (২৬ অক্টোবর) থেকে রাজধানীর মতিঝিল, আজিমপুর, মোহাম্মদপুরের টাউনহল, মিরপুর-১ ও কারওয়ান বাজারে সিটি গ্রুপের চিনি বিক্রি করা হবে।

সরকারের বেধে দেওয়া দরে প্রতি কেজি প্যাকেট চিনি ৯৫ টাকায় বিক্রি করা হবে। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই বিক্রি কার্যক্রম। ভোক্তাদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে ৯৫ টাকায় চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধুও।

বুধবার (২৬ অক্টোবর) থেকে রাজধানীর ছয়টি স্পটে সরকারি দামে চিনি বিক্রি করবে দেশবন্ধু। বুধবার সকাল থেকে মতিঝিল, সচিবালয়, প্রেস ক্লাব, জিরো পয়েন্ট, নিউমার্কেট ও কারওয়ান বাজার এলাকায় নির্ধারিত দামে (প্রতি কেজি ৯৫ টাকা) চিনি বিক্রি করবে।

ভোক্তা অধিদপ্তরে চিনি রিফাইনারি মালিকরা জানান, চিনির কোনো সমস্যা নেই। যে যত চাইবে চিনি দেওয়া হবে। তারই অংশ হিসেবে চিনির উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের একদিন পরই রাজধানীর বিভিন্ন স্থানে চিনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই প্রতিষ্ঠান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রতি কেজি প্যাকেট চিনি ৯৫ টাকা

আপডেট সময় ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২