ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আজ ঢাকায় আসছেন

অর্থনীতি ডেক্স : বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

আজ সোমবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

সফরে রাইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন।

পাশাপাশি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্নজনের সঙ্গেও বৈঠক করবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট।

এক প্রেস বার্তায় মার্টিন রেইজার বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। ৫০ বছরের এই অসামান্য যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত।

দক্ষিণ এশিয়ার দেশগুলো করোনাভাইরাস, জলবায়ু পরিবর্তন ও বাড়তে থাকা বৈশ্বিক মূল্যস্ফীতির আঘাতে জর্জরিত। এই প্রেক্ষাপট বাংলাদেশ কীভাবে মোকাবিলা করছে তা জানতে আমি আগ্রহী।

জার্মানির নাগরিক রাইজার চলতি বছরের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। এর আগে তিনি চীন, মঙ্গোলিয়া এবং কোরিয়ায় বিশ্বব্যাংকের ডিরেক্টর হিসেবে কাজ করেন। এছাড়া, তিনি তুরস্ক ও ব্রাজিলে কান্ট্রি ডিরেক্টর হিসেবে পদে অধিষ্ঠিত ছিলেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আজ ঢাকায় আসছেন

আপডেট সময় ১২:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২