ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জেলেনস্কির গাড়ি

আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেনের রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়ি। জানা গেছে, দুর্ঘটনায় সামান্য জখম হয়েছেন তিনি। তবে আঘাত গুরুতর নয়।

রাজধানী কিভের উপকণ্ঠে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলেনস্কি ও তার কনভয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে একটি যাত্রীবাহী গাড়ি ধাক্কা মারে বলে ইউক্রেন সরকারের মুখপাত্র সের্গেই নিকিফোরব নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরও বলেন, একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ইউক্রেন সেনাদের প্রত্যাঘাতে গত সপ্তাহে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়ুম শহর হারিয়েছে রাশিয়া। এরপর খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুকও হাতছাড়া হয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনীর।

এমন পরিস্থিতিতে বুধবার জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার অঞ্চল এরই মধ্যে মুক্ত করেছেন তারা।

সূত্র: সিএনএন

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জেলেনস্কির গাড়ি

আপডেট সময় ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২