ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১), একই গ্রামের আমির হোসেনের ছেলে মো.বাবু (২০)

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁয় মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১), একই গ্রামের আমির হোসেনের ছেলে মো.বাবু (২০)।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাকী। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ আগস্ট জেলার পোরশা থানার আড্ডা- সরাইগাছী সড়কের জালুয়াপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁর উদ্দেশ্যে আসার সময় একটি মোটরসাইকেল থামানো হয়। এ সময় চালক জুয়েল রানা ও আরোহী বাবুর শরীর তল্লাশি করা হয়। এক পর্যায়ে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা ২২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলসহ তাদের দুজনকে আটক করা হয়।

পরবর্তীতে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি বিচারের জন্য আদালতে এলে উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হলে বিচারক দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২