ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

বাংলাদেশ ব্যাংক সরকারের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

অর্থনীতি ডেক্স : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বর্তমান সরকারের অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারকে। আগামী ৩ জুলাই বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ সম্পন্ন হওয়ার পর রউফ তালুকদার দায়িত্বটি পাচ্ছেন।

সোমবার (৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিচয় গোপন রাখার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমান অর্থ সচিব রউফ তালুকদারের গভর্নর হওয়ার বিষয়টি অনেকটা আগে থেকেই নিশ্চিত ছিল। আজ (সোমবার) উচ্চ পর্যায় থেকে এটি চূড়ান্ত করা হয়। আসন্ন বাজেট ঘোষণার পর জুলাই মাসে বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে (বিসিএস ১৯৮৫ ব্যাচ) বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন রউফ তালুকদার। দীর্ঘ কর্মজীবনে তিনি খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। এমনকি বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে এই কর্মকর্তার। ২০১৮ সালের ১৮ জুলাই অর্থ সচিবের দায়িত্ব পান রউফ তালুকদার।

এ দিকে ২০১৬ সালে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ পান সাবেক অর্থ সচিব ফজলে কবির। সে হিসাবে অনুযায়ী- তার মেয়াদ ২০২০ সালের ১৯ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও এর ৩৪ দিন আগে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে তার মেয়াদ ৩ মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার।

সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি গভর্নরের দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জুলাই ফজলে কবিরের ৬৫ বছর বয়স পূর্ণ হয়। এর আগেই সেই বছরের মে মাসে তার দায়িত্বের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হয়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

বাংলাদেশ ব্যাংক সরকারের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

আপডেট সময় ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২