ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক কর্মকর্তা হলেন ডিসি-ইউএনও কার্যালয়ের ১৭৭ জন

ডেক্স রিপোর্ট : মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১৭৭ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা (এও) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (২৯ মে) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ মোতাবেক ১৭৭ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর দশম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতি দেওয়ার পর এই ১৭৭ কর্মচারীকে পদায়নও করা হয়েছে।

গত ১৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরের পদনাম উপ-প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারীর পদনাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চমান সহকারীর পদনাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদনামে পরিবর্তন করেছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আগের হিসাব অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ। বর্তমানে সরকারি চাকরিতে কোনো শ্রেণি ব্যবস্থা নেই।

ট্যাগস

সর্বাধিক পঠিত

প্রশাসনিক কর্মকর্তা হলেন ডিসি-ইউএনও কার্যালয়ের ১৭৭ জন

আপডেট সময় ০৬:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২