ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ও আহত ৫

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (০১ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন বাস ও ট্রাকের চালক, অপর জন ১০ মাসের শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদের প্রথমে ফকিরহাট ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালক আটকা পড়েন। ফায়ার সার্ভিস এসে তাদের মৃত অবস্থায় বের করে। আহতের উদ্ধার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. সবুজ শেখ জানান, হাসপাতালে আনার পর ১০ মাসের একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, তারা ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ও আহত ৫

আপডেট সময় ১০:৪০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২