ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার  : যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- আব্দুল করিম (৩০), মোছা. খাদিজা আক্তার (২৫), ফাতেমা আক্তার (০২)।

বুধবার রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে তাদেরকে ভর্তি করা হয়।দগ্ধের ভাই কামাল হোসেন জানান, আমার ভাইয়ের এলাকাতেই একটি মুদির দোকান রয়েছে। রাতের দিকে হঠাৎ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আমার ভাবি, ভাই ও দুই বছরের বাচ্চা দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ তিনজন আসছে।তারা হলেন, আব্দুল করিম (৩৫) তার শরীর ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী সামাদ খাদিজা আক্তারের শরীর ৯৫ শতাংশ দগ্ধ হয়েছেন ও তাদের দুই বছরের মেয়ে ফাতেমা আক্তারের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

আপডেট সময় ০২:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২