ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় ফারুক (২৬) নামে এক ট্রাক্টর ড্রাইভারে মৃত্যু হয়েছে। নিহত ড্রাইভার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এমাজউদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে সাপাহার থেকে ট্রাক্টর চালক ফারুক তার নিজের বাহনটি নিয়ে সাপাহার-পোরশা সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ট্রাক্টরটি বাসুল ডাঙ্গা মোড়ের কাছে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাক্টর চালক ফারুক গুরুতর আহত হন। তখন স্থানীয় লোকজন আহত ফারুককে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর রাজশাহী নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সঙ্গে কথা হলে বিষয়টি তিনি জেনেছেন বলে দৈনিক অধিকারকে জানান। ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশ পাঠানো হয়েছে বলে দাবি এই কর্মকর্তার।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালকের মৃত্যু

আপডেট সময় ০৫:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২