ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁও থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসার তৃতীয় তলা থেকে মিতু আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও মেরাদিয়া কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবার বরাত দিয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন জানান, খিলগাঁওয়ের মেরাদিয়া জামতলা কবরস্থান রোড এলাকায় একটি বাসার তৃতীয় তলার সানসেটে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মিতু আক্তার।

পরে লোহার দরজা ভেঙে মিতুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মো. সজীবের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিতুর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। কী কারণে ফাঁস দিয়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

খিলগাঁও থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২