ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হিমেল হাওয়ায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

দিনাজপুর প্রতিনিধি : হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সোমাবার দিনাজপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে ছিল ঘনকুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে সূর্যের দেখা মেলে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ।

যা উত্তর বা উত্তর পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হচ্ছে। দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহটি দেশের বেশিরভাগ স্থান থেকে দূরীভূত হয়েছে। তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ এখনও বিরাজ করছে।

এদিকে সকালে ঘন কুয়াশা দেখা যায়। হিমেল হাওয়া আর কুয়াশায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে। প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছে না। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন মানুষ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হিমেল হাওয়ায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

আপডেট সময় ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২