ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে গাইবেন জেমস

বিনোদন ডেস্ক:  করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল কনসার্ট। বর্তমানে করোনা পরিস্থিতি বেশ স্বাভাবিক হওয়ায় কনসার্ট আয়োজনের অনুমতি দিচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় কনসার্টে ফিরছেন শিল্পীরা। ফিরেছেন নগরবাউল খ্যাত গুরু জেমস।

আজ রোববার (১২ ডিসেম্বর) থেকেই বিভিন্ন কনসার্টে পাওয়া যাবে তাকে। শিল্পীর ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানান, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে থাকবেন জেমস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ‘ডিইউ১০০ কনসার্ট’-এ গাইবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে বিকেল সাড়ে ৩টায়। ১৫ ডিসেম্বর জেমসকে পাওয়া যাবে গুলশান ক্লাবে।

১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে জেমস ঢাকাতেই থাকবেন। তবে কোথায় কোথায় তাকে পাওয়া যাবে, তা নিশ্চিত করেননি রবিন ঠাকুর।

১৮ অথবা ১৯ তারিখের যেকোনো একদিন জেমস থাকবেন প্যারেড গ্রাউন্ডে। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর জেমস থাকবেন চট্টগ্রামে। সেখানে র্যাডিসন ব্লুতে গাইবেন তিনি।

নিয়মিত স্টেজ শো ছাড়াও সর্বশেষ এই শিল্পীকে ২০১৭ সালে ‘সত্ত্বা’ ছবিতে গাইতে দেখা যায়। এই ছবির ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সেই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে গাইবেন জেমস

আপডেট সময় ০১:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১