ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চোখে টর্চলাইটের আলো ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কদম্বতলী গ্রামে টর্চলাইটের আলো ফেলাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন।

আহতদের দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অবস্থায় কয়েক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার রাতে চোখে টর্চলাইটের আলো ফেলাকে কেন্দ্র করে রাজানগর ইউনিয়নের কদম্বতলী গ্রামে দুই পরিবারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কদম্বতলী গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, বুধবার রাতে কদম্বতলী গ্রামে চোখে টর্চলাইটের আলো ফেলা নিয়ে কিশোরদের ঝগড়াকে কেন্দ্র করে তারিফ উল্লা (৭০) ও তাজুল ইসলাম (৬৫) এর দুই পরিবারের মধ্যে সংঘর্ষে বাধে। এসময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চোখে টর্চলাইটের আলো ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

আপডেট সময় ০৪:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১