ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নির্মাণাধীন স্কুলের ছাদ থেকে রড পড়ে শিক্ষার্থীর মৃত্যু

উষা মনি (৮) দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন স্কুলের ছাদ থেকে রড পড়ে উষা মনি (৮) নামের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উষা মনি (৮) শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসেন। এরমধ্যে উষা মনি (৮) পানি নিতে ক্লাস রুম থেকে বাইরে বের হয়। এসময় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে একটি রড তার মাথায় পড়ে।শিক্ষক ও এলাকাবাসী তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মির্জা রিয়াদ হাসান জানান, মাথায় আঘাতের কারণ হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহ আলম, রবিন মিয়া অভিযোগ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নির্মাণাধীন স্কুলের ছাদ থেকে রড পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০১:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২