ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন৷ মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বীরগাঁও গ্রামে এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তয়ফুর হোসেনের গরু নুয়েল আহমদের জমির ধান খেয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে তয়ফুর হোসেন ও নুয়েল আহমদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের ২৫ জন আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে এই মারামারি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

আপডেট সময় ১২:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫