ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কলেজছাত্রীকে উত্ত্যক্ত,বখাটে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জে কলেজছাত্রী উত্ত্যক্তের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে মানিক মিয়া (২৩) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মানিক তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের গোলেনুর মিয়ার ছেলে।

সুনামগঞ্জ র‌্যাব-৯ জানায়, বেশ কিছুদিন ধরেই ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন মানিক। শুক্রবার সকাল সোয়া ৭টায় টিউশনি করাতে যাওয়ার সময় পৌর শহরের শহীদ আবুল হোসেন রোড এলাকায় ওই বখাটে পেছন দিক থেকে এসে প্রথমে মেয়েটির স্পর্শকাতর অংশে হাত দেয়। পরে বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি দেখান।

এক পর্যায়ে মেয়েটিকে তাড়া করেন মানিক। মেয়েটি দৌড়ে পাশের একটি ভবনে আশ্রয় নিয়ে লোকজনকে ডাকাডাকি করলে মানিক পালিয়ে যান। অভিযোগ পাওয়ার পর সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে রাতেই ওই বখাটেকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিঞ্চন আহমেদ বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে সকাল ৭টায় পথেই মেয়েটিকে উত্ত্যক্ত করে ওই বখাটে। নিরুপায় হয়ে মেয়েটি এলাকার লোকজনের সাহায্য চায়। এ ঘটনার ওই বখাটেকে শনাক্ত করে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী  বলেন, শুক্রবার রাতেই কলেজছাত্রী বখাটে মানিক মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কলেজছাত্রীকে উত্ত্যক্ত,বখাটে গ্রেফতার

আপডেট সময় ০১:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২