স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ সময় তিনজন পুরুষ ও একজন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর পল্টন থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তিনজন পুরুষ ও একজন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 















