ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বাংলাদেশে অনুশীলন করবে পাকিস্তানের তিন আরচার

ক্রীড়া ডেস্ক:  আগামী সপ্তাহে পাঁচদিনের অনুশীলন প্রোগ্রামে অংশ নেবেন পাকিস্তানের তিন আরচার। বাংলাদেশ ও পাকিস্তানের আরচারি ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই অনুশীলন প্রোগ্রামের।

যেখানে পাকিস্তান আরচারি ফেডারেশনের (পিএএফ) পক্ষ থেকে বাছাই করা হয়েছে ওয়াপদার আব্দুর রেহমান, পুলিশের উসামা মুস্তাফা ও আর্মি থেকে নাদিম আহমেদকে।

২০১৯ জাতীয় গেমস, সাফ গেমস এবং চতুর্থ আন্তর্জাতিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতে এ তিনজনকে বাছাই করা হয়েছে।

কিন্তু ফেডারেশনের অর্থাভাবে এই তিন খেলোয়াড়কে স্পন্সর করতে পারছে না পিএএফ। এক চিঠিতে তারা লিখেছে, ‘সাফল্য এনে দেওয়ার মতো প্রতিভা থাকার পরেও দুঃখের বিষয় হলো, আমরা আর্থিকভাবে ভালো অবস্থায় নেই।’

তাই খেলোয়াড়দের স্ব-স্ব সংস্থাকে স্পন্সর করার আহ্বান জানিয়ে পিএএফ আরও লিখেছে, ‘আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা নিজেদের ডিপার্টমেন্টের খেলোয়াড়দের স্পন্সর করুন।’

সূত্র:দ্য নিউজ

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে অনুশীলন করবে পাকিস্তানের তিন আরচার

আপডেট সময় ০১:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১