ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতের থেকে দেশে এলো আরও ২০০ টন তরল অক্সিজেন

সিরাজগঞ্জ প্রতিনিধি : রোনা মহামারিতে দেশে অক্সিজেন সংকট মোকাবিলায় ভারত থেকে ২০০ টন তরল অক্সিজেনবাহী ট্রেনের তৃতীয় চালান দেশে পৌঁছেছে।

গতকাল শুক্রবার রাত ১টা ২০ মিনিটে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেন ১০টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়।

এ নিয়ে লিনডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান ৩ ধাপে রেলপথে ভারত থেকে ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল। আজ শনিবার সকাল ৭টা থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেন লরির কন্টেইনারে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়।

লিনডে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনবাহী লরিতে অক্সিজেন খালাস শুরু হয়েছে। ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন খালাস করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হবে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন দৈনিক আমাদের সময়কে জানান, তৃতীয়বারের মতো অক্সিজেনবাহী ট্রেন ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন রাত ১টা ২০ মিনিটে এসে পৌঁছায়। বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।

এর আগে ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে অক্সিজেন এক্সপ্রেস। এ নিয়ে ভারত থেকে তিনটি চালানে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন দেশে আসলো।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতের থেকে দেশে এলো আরও ২০০ টন তরল অক্সিজেন

আপডেট সময় ১২:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১