ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে ধানখেতের পাশের গাছ থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার জগজীবনপুর পশ্চিমপাড়া এলাকায় মীম খাতুন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ধানক্ষেতের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে পরিবারের সদস্যরা গিয়ে নামিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৃত মীম খাতুন ওই গ্রামের জাকারিয়া আলমের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, মীম খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না।

অপর প্রতিবেশী রহিমা বেগম বলেন, সকালে ওকে হাসিখুশি অবস্থায় দেখেছি, বিকেলে শুনলাম ও মারা গেছে, বিশ্বাসই হচ্ছে না।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে ধানখেতের পাশের গাছ থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫