ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রতিপক্ষের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি :বগুড়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।রোববার রাতে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া ব্যক্তির নাম খালেকুজ্জামান (৬৭)। তিনি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

জানা গেছে, সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে খালেকুজ্জামানের সঙ্গে প্রতিবেশী শফিক নামের একজনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে রোববার রাত ৮ টার দিকে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।

এ সময় প্রতিপক্ষ শফিকের ছেলে রিফাত (২০) খালেকুজ্জামানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে খালেকুজ্জামান অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কিভাবে মারা গেলেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রতিপক্ষের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট সময় ১২:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১