ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সোমবার থেকেই সারা দেশে বন্ধ গণপরিবহন, শপিংমল

স্টাফ রিপোর্টার : দেশে মহামারি করোনার সংক্রমণ রোধে আগামীকাল সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এতে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে আগামী ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।প্রজ্ঞাপনে বিধিনিষেধ সমূহের বিষয়ে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেক ওয়ে) করতে পারবে

। সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে। এবং জনসাধারণকে মাস্ক পরার জন্য আরো প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। তবে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে।

জানা গেছে, বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জুন ক্লোজিংও গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সোমবার থেকেই সারা দেশে বন্ধ গণপরিবহন, শপিংমল

আপডেট সময় ০৬:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১