ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে আজ

স্টাফ রিপোর্টার :করোনা আবহে এবার মন ভালো হতে চলেছে মহাকাশপ্রেমীদের। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর পুব আকাশে দেখা মিলবে পূর্ণাঙ্গ চাঁদের। এ চাঁদের রঙ সোনালি হতে পারে। তবে এ চাঁদ স্ট্রবেরি মুন নামে পরিচিত। এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায় পৃথিবীর কাছাকাছি আসার কারণে।

সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। আর এটা দেখা যাবে আজ। তবে বাংলাদেশসহ উপমহাদেশে এই চাঁদ দেখার সম্ভাবনা নেই। স্ট্রবেরি মুনের মাধ্যমে উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই গ্রীষ্ণ শুরু হচ্ছে ধরা হয়।

স্ট্রবেরি চাষাবাদের সময়ের এই জুন মাসে এই চাঁদ দেখা যায় বলে এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্রবেরি মুন’। যুক্তরাষ্ট্রের উপজাতিরা এই চাঁদের নামকরণ করেছে। এটি এক ধরনের সুপারমুন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এটাই এ বছরের শেষ সুপারমুন হতে পারে। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়।

পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

মাসখানেক আগে আরেকটি সুপারমুন দেখা গিয়েছিল। সেটি ছিল ‘ব্লাডমুন’। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। বিশ্ববাসী এবার আরো একটি সুপারমুন দেখতে যাচ্ছে। এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে আজ

আপডেট সময় ১১:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১