ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুরে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে শরীরচর্চার জন্য বাবার কিনে দেয়া রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ভুমিকা অধিকারী (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুন) দুপুরে গুঞ্জাবাড়ী ইস্কন মন্দির এলাকায় বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভুমিকা অধিকারী ওই এলাকার বিবেক চন্দ্র অধিকারীর মেয়ে। তবে তারা স্থানীয় নয়, গত ১৪ দিন আগে পরিবারসহ বিবেক অধিকারী ওই এলাকার পরিতোষ রায়ের বাড়ির নিচ তলা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

এর আগে তারা শহরের বালুবাড়ী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিবেক অধিকারী পেশায় একজন স্কুল শিক্ষক। তার মেয়ে ভূমিকা দিনাজপুর সরকারী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে খাওয়ার পর প্রতিদিনের মতো তার শোবার ঘরে ঘুমাতে যায়। সোমবার সকালে তাকে বাবা ডাকাডাকি করলেও কোনো রকম সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে তার বাবা দরজা ভেঙে ঘরে ঢুকলে সিলিং ফ্যানের (বৈদ্যুতিক পাখা) সঙ্গে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শরীরচর্চার জন্য কয়েকদিন আগে ভূমিকাকে তার বাবার একটি রশি (লাফানোর রশি) কিনে দেন। সেই রশি দিয়েই গলায় ফাঁস লাগা অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, গোপনীয় সমস্যার কারণে ভূমিকাকে চিকিৎসার জন্য দু-তিন বার কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। সে সমস্যার কারণেই আত্মহত্যা করতে পারেন তিনি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা একটি চিঠি ও মোবাইলসহ কিছু ব্যবহৃত উপকরণ উদ্ধার করেছি। মরদেহের ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুরে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১