ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সময় বাড়ল ”ব্যাংক” লেনদেনের

অর্থনীতি ডেক্সঃ   করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার যে সিদ্ধান্ত দিয়েছিল, তা অব্যাহত থাকবে।

তবে ভিড় ঠেকাতে কঠোর লকডাউন শুরুর আগে সোমবার ও মঙ্গলবার ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

এ দু’দিন ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপ্রিল (সোমবার) ও ১৩ এপ্রিল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন চলবে ১০টা থেকে ১টা পর্যন্ত। আর ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। পাশাপাশি আগের সব সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এর আগে সরকার ঘোষিত এক সপ্তাহের (৫-১১ এপ্রিল) লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু ছিল আড়াই ঘণ্টা, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আর দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা ছিল ২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, শাখার নিকটবর্তী স্থানে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কর্মপরিবেশের বিষয়টি সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে পালন করতে হবে।

ফলে ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী দিয়েও অফিস পরিচালনা করা যাবে। এই সময়ে ব্যাংকের সব ধরনের লেনদেন চালু থাকবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

সময় বাড়ল ”ব্যাংক” লেনদেনের

আপডেট সময় ০৭:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১