ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

তিন দিনের মধ্যে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে রাজধানীসহ প্রায় সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এক সপ্তাহ ধরে প্রায় একই অবস্থা চলছে।

তবে আগামী তিন দিনের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকাল শনিবারের (২৮ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, সোমবার (২৯ মার্চ) বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭.৬, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৮.২, সিলেটে ৩৬, রাজশাহীতে ৩৬.৮, রংপুরে ৩৩.১, খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

তিন দিনের মধ্যে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

আপডেট সময় ১২:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১